Banner

Banner

Banner

Tuesday, October 24, 2023

এখনো যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

 

এখনো যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান


খেলা ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩






আফগানিস্তানের বিপক্ষে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ছে পাকিস্তান দল। পরশু রাতে চেন্নাইয়ে



বিশ্বকাপে শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। লঙ্কানদের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য ছুঁয়ে বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল বাবর আজমের দল।

কিন্তু শুরুর ছন্দটা আর ধরে রাখতে পারেনি পাকিস্তান। তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজেভাবে হেরে যায়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও পেরে ওঠেনি। আর গত রাতে আফগানিস্তানের কাছে অপ্রত্যাশিত হারটা তো পাকিস্তানের অহমেই বড় আঘাত দিয়েছে। টানা তিন হারে দেয়ালেও পিঠ ঠেকে গেছে বাবর-রিজওয়ানদের।


বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগেই ভারতের সাবেক স্পিনার হরভজন সিং পাকিস্তানের এই দলকে ‘সাদামাটা’ উল্লেখ করে বলেছিলেন, তিনি বাবরের দলকে সেমিফাইনালে দেখছেন না।

দলটি আদৌ সেমিফাইনালে খেলার যোগ্য কি না, দর্শকদের কাছে সেই প্রশ্ন রেখেছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আর সৌরভ গাঙ্গুলী তো ভারতের কাছে পাকিস্তান হারের পরেই বলেছিলেন, বিশ্বকাপে বাবরদের ঘুরে দাঁড়ানো কঠিন। এখন সৌরভের কথাই মিলে যাচ্ছে!



No comments:

Post a Comment

banner 728*90