স্টোকস-রুটদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নতুন ধারা ইংল্যান্ড বোর্ডের
খেলা ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ‘দৌরাত্ম্য’ থেকে সেরা ও সম্ভাবনাময় খেলোয়াড়দের দূরে রাখতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত মাসে নতুন পদক্ষেপ নিয়েছিল। খেলোয়াড়দের সঙ্গে প্রথমবার ইসিবির একাধিক বছরের চুক্তির বিষয়টি জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ২৬–এ উন্নীত করার বিষয়টিও তখন জানা গিয়েছিল।
ইসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৬ জন ক্রিকেটারই চুক্তিবদ্ধ হয়েছেন। তবে টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ৩ বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হলেও তিনি ১ বছরের চুক্তি করেছেন। ইসিবির নতুন চুক্তিতে চমক এই একটিই।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে শেষ মুহূর্তে ঢুকে পড়া হ্যারি ব্রুক, ফাস্ট বোলার মার্ক উড অবশ্য তিন বছরের চুক্তি করেছেন। স্টোকস রাজি না হওয়ায় তাঁর জায়গায় তিন বছরের চুক্তি করেছেন তারকা ব্যাটসম্যান জো রুট।

No comments:
Post a Comment