Banner

Banner

Banner

Saturday, October 21, 2023

বাংলাদেশের বিপক্ষে কোহলির শতক নিয়ে পূজারার যুক্তি ‘আগে দলের কথা মাথায় রাখা উচিত’

 

বাংলাদেশের বিপক্ষে কোহলির শতক নিয়ে পূজারার যুক্তি ‘আগে দলের কথা মাথায় রাখা উচিত’


খেলা ডেস্ক

আপডেট: ২১ অক্টোবর ২০২



বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে লিটনের সঙ্গে কোহলির করমর্দন


পুনেতে পরশু বাংলাদেশকে একরকম উড়িয়ে দিয়েছে ভারত। তবু ম্যাচের শেষটা বেশ জমে উঠেছিল। ক্ষণিকের জন্য দর্শকেরাও রোমাঞ্চিত হয়ে পড়েছিলেন। শেষ দিকে ম্যাচটা যে হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের সঙ্গে বিরাট কোহলির একার লড়াই!

নাসুম আহমেদ–হাসান মাহমুদরা কোহলিকে শতকবঞ্চিত করতে পারেন কি না, এ নিয়ে দর্শকদের আগ্রহ উঠেছিল তুঙ্গে। শেষ পর্যন্ত নাসুমের বলে ছক্কা মেরে শতক পূরণ করেছেন কোহলি; যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারে ৪৮তম। ওয়ানডেতে আর একটি শতক পেলেই শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলবেন কোহলি।

ম্যাচের একপর্যায়ে পরিস্থিতি এমন হয়ে উঠেছিল যে ভারতের জিততে দরকার ২৬ রান; কোহলিরও শতক পেতে চাই ২৬! মাইলফলক ছুঁতে পরের সবকটি বল নিজেই খেলার সিদ্ধান্ত নেন। এই ২৬ রান তুলতে তাঁর লেগেছে ১৯ বল। বলা যায়, আরেক প্রান্তের সঙ্গী লোকেশ রাহুলকে স্ট্রাইক না দিলেও রানের চাকা সচল রেখেই শতক পূর্ণ করেছেন।

তবু কোহলির ওই শতকে ‘ব্যক্তিস্বার্থ’ দেখছেন চেতেশ্বর পূজারা। টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পূজারা মনে করেন, কোহলির শতক পূরণের জন্য ভারতের রানের গতি কমে গিয়েছে। ক্রিকইনফোকে পূজারা বলেছেন, ‘বিরাট কোহলির শতকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো খেলা যত দ্রুত শেষ করে আসা যায়। শীর্ষে উঠতে হলে নেট রান রেট বাড়াতে হবে। যখন আপনি নেট রান রেটের কথা চিন্তা করবেন, তখন অন্য কিছু ভাবার সুযোগ নেই।’



No comments:

Post a Comment

banner 728*90