Banner

Banner

Banner

Saturday, October 21, 2023

সহজ ক্যাচ ফেলা উসামা মিরের পাশেই আছে পাকিস্তানের ড্রেসিংরুম

 

সহজ ক্যাচ ফেলা উসামা মিরের পাশেই আছে পাকিস্তানের ড্রেসিংরুম


খেলা ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩



ব্যক্তিগত ১০ রানে থাকতে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছাড়েন উসামা মির

ফিল্ডিংয়ে পাকিস্তানের দুর্বলতা অনেকেরই জানা। বিশ্বকাপেও পাকিস্তানি ফিল্ডারদের দুহাত গলে অনেক বল বেরিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতাও কম হচ্ছে না। মোহাম্মদ রিজওয়ান সে কারণেই বোধ হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের উন্নতির জায়গা চিহ্নিত করতে গিয়ে ফিল্ডিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।


কিন্তু ফিল্ডিংয়ে পাকিস্তানের আর উন্নতি হলো কোথায়? উল্টো অবনতিই হয়েছে। আগের তিন ম্যাচে তবু একটি করে ক্যাচ ছেড়েছিলেন ইমাম উল হক ও ইফতিখার আহমেদ। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটির ফিল্ডাররা কাল ক্যাচ ফেলেছেন তিনটি। দুটি উসামা মির ও একটি অধিনায়ক অধিনায়ক বাবর আজম। তবে মিরের প্রথম ক্যাচ মিসই সবচেয়ে বেশি ক্ষতি করেছে পাকিস্তানের।


ইনিংসের পঞ্চম ওভারে ব্যক্তিগত ১০ রানে থাকতে ‘জীবন’ পান ডেভিড ওয়ার্নার। পরে থামেন ১২৪ বলের ১৬৩ রানের ইনিংস উপহার দিয়ে। তাতে অস্ট্রেলিয়াও রান–পাহাড়ে চড়ে। মিরের ওই ক্যাচ ফেলার খেসারত পাকিস্তানকে দিতে হয় ম্যাচ হেরে।


No comments:

Post a Comment

banner 728*90